জীবন ও কর্ম

জীবন

পিতা : মৌলভী বাবু শেখ আবু আছল মোঃ আঃ করিম কোরায়শী
মাতা : আলতাফুন্নেসা
স্ত্রী : সায়িদা কোরায়শী
পিত্রালয় : বীর আহাম্মদপুর, গৌরীপুর, ময়মনসিংহ
জন্মস্থান : কাউরাট, কেন্দুয়া, নেত্রকোণা (মাতুলালয়)
বাসস্থান : দক্ষিণ আকুয়া, দরবার শরীফ রোড, ময়মনসিংহ
শেষ আশ্রয় : পৈার কবরখানা, আকুয়া, ময়মনসিংহ
সন্তান : ৭ জন (২ মেয়ে ৫ ছেলে)

শিক্ষা জীবন

প্রাথমিক শিক্ষা
চন্দ্রনাথ হাই স্কুল, নেত্রকোণা (১৯৩৫-৩৬)
বীর আহাম্মদপুর হাই স্কুল, গৌরীপুর, ময়মনসিংহ (১৯৩৭)
ঘাটুরকোণা প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর, ময়মনসিংহ (১৯৩৯)
কাঠালিয়া মধ্য ইংরেজী স্কুল, গৌরীপুর, ময়মনসিংহ - চতুর্থ শ্রেণী - (১৯৪১)
মাদ্রাসা শিক্ষা
বাস্তা জুনিয়র মাদ্রাসা, মদন, নেত্রকোণা (১৯৪৫)
কাতলাসেন মাদ্রাসা, ময়মনসিংহ (১৯৪৭-৫০)
আলিম ১ম শ্রেণীতে ৮ম (১৯৫০)
ঢাকা আলিয়া মাদ্রাসা (১৯৫০-৫৪)
জামাতে উলা (ফাজেল) ১ম শ্রেণীতে ৩য় (১৯৫২)
এম. এ (কামিল) ১ম শ্রেণীতে ১ম (১৯৫৪)
টাইটেল (মোমতাজুল মোহাদ্দেসীন ও স্বর্ণপদক)
সামরিক শিক্ষা (ইউ ও টি সি)
২০ দিনের মিলিটারী ট্রেনিং, এ্যানুয়েল ক্যাম্প, ময়নামতি, কুমিল্লা (১৯৫৩)
হাই মাদ্রাসা শিক্ষা
অংক ও ইংরেজি বিষয়ে পরীক্ষা (১৯৫৫)
কলেজ শিক্ষা
নাসিরাবাদ ইন্টারমিডিয়েট কলেজ, ময়মনসিংহ (১৯৫৫-৫৬)
আই. আই. এ ১ম শ্রেণীতে ১ম
বিশ্ববিদ্যালয় শিক্ষা
ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৬-৬০)
বি. এ. (অনার্স) বাংলা - ২য় শ্রেণীতে ৫ম (১৯৫৯)
এম. এ. বাংলা - ২য় শ্রেণীতে ২য় (১৯৬০)

কর্ম জীবন

আত্মীয় স্বজনের বাড়ীতে রাখাল (১৯৪২-৪৫)
ইমাম, ধানীখোলা বাজার মসজিদ, ত্রিশাল, ময়মনসিংহ
ইমাম, ঈদগাহ্ মাঠ, খরিচা, ময়মনসিংহ
শিক্ষক, ধানীখোলা হাই মাদ্রাসা, ত্রিশাল, ময়মনসিংহ (১৯৫৫)
ড. মুঃ শহীদুল্লার সম্পাদনা সহকারী,
পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প,
পান্ডুলিপি ও সংকলন বিভাগ, বাংলা একাডেমী (১৯৬১-৬৮)
অধ্যাপক, বাংলা বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ (১৯৬৮-৯১)
মালিক, এমদাদিয়া কুতুবখানা, চকবাজার, ময়মনসিংহ (১৯৫৬-৯১)
অধিকর্তা, কোরায়শী প্রাঙ্গণ, ময়মনসিংহ (১৯৯০-৯১)

সাংগঠনিক কর্মকান্ড

সাধারণ সম্পাদক, মাদ্রাসায়ে আলীয়া 'জমিয়াতে তোলাবা' (১৯৫৬)
সাধারণ সম্পাদক, বাংলা সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৮)
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (১৯৮৪-৯১)
সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ
সভাপতি, ময়মনসিংহ সাহিত্য পরিষদ
সভাপতি, আকুয়া জুনিয়র হাই স্কুল কমিটি, ময়মনসিংহ
সভাপতি, আকুয়া প্রাইমারী স্কুল ম্যানেজিং কমিটি, ময়মনসিংহ
সভাপতি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ময়মনসিংহ শাখা (১৯৮৪-৯১)
প্রতিষ্ঠাতা সভাপতি, উজিরাবাদ সমবায় সমিতি, আকুয়া, ময়মনসিংহ
প্রতিষ্ঠাতা সভাপতি, আকুয়া পৌর কবরখানা, ময়মনসিংহ
সহ-সভাপতি, ময়মনসিংহ প্রেস ক্লাব (১৯৭৮-৭৯, ১৯৮০-৮১)
সহ-সভাপতি, উদীচী শিল্পী গোষ্ঠী, ময়মনসিংহ
নির্বাহী উপদেষ্টা, সাপ্তাহিক ময়মনসিংহ বার্তা, জেলা বোর্ড, ময়মনসিংহ
আহ্বায়ক, বুদ্ধিজীবী সংগ্রাম শিবির, ময়মনসিংহ (১৯৭০)
আহ্বায়ক, প্রকাশনা উপ-কমিটি, ময়মনসিংহ জেলা দ্বি-শতবর্ষ পূর্তি (১৯৮৭)
আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ময়মনসিংহ (আমৃত্যু)
রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যলিয়
আজীবন সদস্য (নং ৪৪৫), বাংলা একাডেমী, ঢাকা
সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যলিয় (১৯৮২-৮৫, ১৯৮৭-৮৮)
সদস্য, ময়মনসিংহ জেলা দ্বি-শত বার্ষিকী ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি (১৯৮৭)
সদস্য, পাবলিক হল উন্নয়ন কমিটি, ময়মনসিংহ
সদস্য, আফ্রো-এশীয় গণসংহতি পরিষদ, ময়মনসিংহ
সদস্য, ময়মনসিংহ জেলা উন্নয়ন ও নাগরিক সংগ্রাম পরিষদ
সদস্য, ম্যানেজিং কমিটি, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ
উপদেষ্টা, শিক্ষা বার্তা (ঢাকা থেকে প্রকাশিত)
উপদেষ্টা, লৌহিত্য, লৌহিত্য সাহিত্য গোষ্ঠীর মুখপাত্র
উপদেষ্টা, পল্লব শিশু-কিশোর সংগঠন, আকুয়া, ময়মনসিংহ
উপদেষ্টা, সপ্তক সামাজিক সাংস্কৃতিক সংস্থা, আকুয়া, ময়মনসিংহ
সামাজিক নেতা, আকুয়া ও তার পার্শ্ববর্তী এলাকা নিয়ে গঠিত সমাজ (১৯৬৮-আমৃত্যু)

সম্পাদনা

সহকারী সম্পাদক, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প (১৯৬১-৬৮)
সহকারী সম্পাদক, পদ্মাবতী, আওয়াল, বাংলা একাডেমী (১৯৬৫)
সম্পাদক, তোহফা, আওয়াল, বাংলা একাডেমী (১৯৭৫)
সম্পাদক, পঞ্চম জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা স্মরণিকা (১৯৭৭)
সম্পাদক, শাহতাব, শাহতাব স্মৃতি পরিসদ স্মরণিকা (১৯৭৮)
সম্পাদনা পরিষদ সদস্য, ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতি, জেলা পরিষদ (১৯৭৮)
নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক ময়মনসিংহ বার্তা
সম্পাদক, অরণি, ময়মনসিংহ প্রেস ক্লাব মুখপাত্র (১৯৮১ ও ১৯৮৩)
সম্পাদনা পরিষদ সদস্য, ময়মনসিংহের জীবন ও জীবিকা, জেলা পরিষদ (১৯৮৭)

সাহিত্য কর্ম

অনুবাদ
কালিলা ও দিমনা
মূল ফার্সি - হুসায়ন আল কাশেফ এর 'আনোয়ারে সুহায়ল'
বাংলা একাডেমী প্রকাশিত (১৯৬৫)

হেজাজের সওগাত
মূল - ফার্সি, মহাকবি ইকবাল এর 'আরমুগানে হেজাজ' কাব্য
ইকবাল একাডেমী, করাচী প্রকাশিত (১৯৬৫)

মুঝে ভি শেকায়েত নেহী
মাসিক বই
জাতীয় গ্রন্থ কেন্দ্র, ঢাকা (১৯৬৫)

ভেজাল
নাটক
মূল - উর্দু, ছোটগল্প, সাদাত হোসেন মাল্টো
নাসিরাবাদ কলেজ বার্ষিকীতে প্রকাশিত (১৯৭৮)

আল-মুকাদ্দিমা
মূল - আরবী, ইবনে খলদুন এর 'কিতাবুল ইবার'
দুই খন্ডে বাংলা একাডেমী প্রকাশিত (১৯৮১ ও ১৯৮২)

তারিখ-ই-ফিরোজশাহী
মূল - ফার্সি, জিয়া উদ্দিন বারানী
বাংলা একাডেমী প্রকাশিত (১৯৮২)

তোহ্ফা
মূল - ফার্সি, শায়খ ইউসুফ গদা এর 'তুহফা-ই-নসাঈহি'
বাংলা একাডেমী প্রকাশিত

ফতেহাবাদের আউলিয়া কাহিনী
মূল - সৈয়দ এনায়েত হোসেন রিযবী
বাংলা একাডেমী প্রকাশিত (১৩৬৮)

আইন আদালতের ভাষায় ফার্সী শব্দ
মূল - ইংরেজী, ও'জন বার্নস
বাংলা একাডেমী প্রকাশিত (১৩৭০)

অশাস্ত্রীয় পুরাণ
মূল - ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
বাংলা একাডেমী প্রকাশিত (১৩৭১)

শব্দার্শ অধ্যায়ন
মূল - মুহাম্মদ ওবায়দুল্লাহ
বাংলা একাডেমী প্রকাশিত (১৩৭২)

আমার অভিযোগ
মূল প্রবন্ধ - উর্দু, সাদাত হোসেন মাল্টো
বাংলা একাডেমী প্রকাশিত

চাটনী
রস রচনা (সাপ্তাহিক)
মূল - ফার্সী
ময়মনসিংহ জেলা বোর্ড কর্তৃক ধারাবাহিকভাবে প্রকাশিত

ফিরনী
রস রচনা
মূল - আরবী, কালইউবি
আরবী, কালইউবি প্রকাশিত

করিমা
পদ্যানুবাদ
মূল - ফার্সি, শেখ সাদী (১৯৪৮)

কচ্ছপ ও গিরগিটি
রূপকথা
মূল - বান্টু, আফ্রিকা

শয়তানের কুমন্ত্রণা
মূল - আল্লামা ইবনে জওব (রাঃ)

দোলনা থেকে কবর
হাদীস সংকলন

পথের সাথী
পবিত্র কোরআনের ২০০ আয়াত ও ৩০০ হাদীসের সংকলন

পূর্বরাগ, অসত্য, উন্নত গোরস্থান ইত্যাদি
মূল প্রবন্ধ সংকলন - উর্দু, সাদাত হোসেন মাল্টো এর 'মিল্টোকে আযারিখ'

ইসলামের গৌরব ও লজ্জা
ষটপদী অনুবাদ
মূল - উর্দু, কবিতা 'মুকাদ্দাসে হালী' (১৯৫০)

দ্বিপদ
১০১টি কবিতার সংকলন
মূল - রুবাইয়াতে ইবনে আবিল (১৩৭০)

ইবনে খলদুন : জীবনী ও আবদান
মূল - আরবী, মুহাম্মদ আব্দুল্লাহ ইনান (অসম্পূর্ণ)

মকামতে হারিরী
মূল - আরবী, আবু যায়েদ সরোজ (অসম্পূর্ণ)

অজানা দ্বীপের কাহিনী
মূল - আরবী, ইবনে তোফায়েল হাই ইবনে ইয়াকযান (অসম্পূর্ণ)
প্রবন্ধ
আরবী সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস
বাংলা একাডেমী প্রকাশিত

সাহিত্য ও ঐতিহ্য
৭টি প্রবন্ধের সংকলন
মুক্তধারা প্রকাশিত (১৯৮১)

ইসলাম ও আমেরিকা
জাতীয় সাহিত্য প্রকাশনী প্রকাশিত

আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম
১৫ অধ্যায়ব্যাপী পর্যালোচনা

আসামীর কাঠগড়ায়
৫টি প্রবন্ধের সংকলন

পিতৃভাষা
৯টি প্রবন্ধের সংকলন

ঐতিহ্য অন্বেষা
প্রবন্ধ সংকলন

সম্পাদকীয় প্রবন্ধ
আজকের বাংলাদেশ (অক্টোবর'৮৫ - জুন'৮৬)

উপ-সম্পাদকীয় প্রবন্ধ
আজকের বাংলাদেশ (অক্টোবর'৮৫ - জুন'৮৬)
সপ্তাহে ৪টি, স্বনামে ও ছদ্মনামে

সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয়
সাপ্তাহিক ময়মনসিংহ বার্তা, জেলা বোর্ড (১৯৭৮-৮৮)

এছাড়াও অসংখ্য প্রবন্ধ অগ্রন্থিত আকারে পত্র-পত্রিকা, সাময়িকী ও সংকলনে প্রকাশিত
এবং অসংখ্য অপ্রকাশিত অরক্ষিত
জীবনী ও আত্মজৈবনিক রচনা
ছোটদের দুদুমিয়া
ছোটদের জন্য জীবনী
শিশু একাডেমী প্রকাশিত (১৯৯০)

ছোটদের বঙ্গবন্ধু
ছোটদের জন্য জীবনী
শিশু একাডেমী প্রকাশিত (১৯৯০)

যখন একাকী
দিনলিপি (১লা জৈষ্ঠ্য - ১০ই চৈত্র ১৩৮০)

সিন্ধুর এক বিন্দু
আত্মজীবনী
শিক্ষা ও কর্ম জীবন, দুই খন্ড (১৯৮৩-৯০)
উপন্যাস
ষষ্ঠীমায়া
সেমেটিক মিথলজী ভিত্তিক (রচনা শুরু ১৯৭৯ - অসম্পূর্ণ)

স্বর্গীয় অশ্রু
সেমেটিক মিথলজী ভিত্তিক (১৩৮০)

পুত্রোৎসর্গ
সেমেটিক মিথলজী ভিত্তিক (১৩৮১)

মহাপ্লাবন
সেমেটিক মিথলজী ভিত্তিক
মুক্তধারা প্রকাশিত (১৩৮৩)

চন্দ্রাতপ
সেমেটিক মিথলজী ভিত্তিক (১৩৮৩)

প্রদীপের নীচে
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস (রচনা শুরু ১৯৮৩ - অসম্পূর্ণ)

দেব না জানন্তি
নাগরিক উপন্যাস (১৯৮৫)

সংলাপ
সম্পূর্ণ সংলাপে রচিত (১৯৯১)

কামিনী
উপাখ্যান

রূপ ও রূপা
পারিবারিক উপন্যাস (অসম্পূর্ণ)
গল্প
শ্রী গোলের আত্মকাহিনী
প্রথম গদ্য রচনা (১৯৪৩)
লেখার দোকান
কালকেতু উপাখ্যান
কারূণের উট
শাদ্দাদের বেহেস্ত
কাল নাগিনী
কোরবাণী
দুর্ভিক্ষ
কল্পনা ও বাস্তব
এক যে ছিল কুল গাছ
একুশের কড়চা
কান্না
শয়তানের দোকান
জ্ঞানের ঘাট
বাঁশী
জায়দার বাপের বেহেস্ত
হজ্জ্ব
অভিনেত্রী
ভাগ্যরেখা
রক্ত চোষার ফরিয়াদ
থার্ড ক্লাশ
বিসমিল্লাহ
বিশ্বাসঘাতকতা

সাধু
অরণি, ময়মনসিংহ প্রেস ক্লাব মুখপত্রে প্রকাশিত (১৩৮০)

দাদা
অয়ন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রত্রিকায প্রকাশিত (১৯৮২)

গল্পিকা
গল্প সংকলন
আদি
অভিসার

নরম গরম
গল্প সংকলন
দুই ভাই
দুই বোন
দুই মা
দুই বন্ধু

গল্প শুনো
গল্প সংকলন
মেঘলা রাতের কাব্য
বুড়া ঘুমালো পাড়া জুরালো
তিন দিন তিন রাত
নাটক
টুপিচোর
একাংকিকা (১৩৯৪)

আমাদের দেশ
নাটিকা

গাধার কলজে
সাতটি নক্সা
গাধার কল্জে
সাপের ছোবল
উটের মাংস
আরও ৪টি

শিশু নাটিকাত্রয়
শিশুতোষ তিনটি নাটক

শিয়ালের সাফাই
নাটিকা
সবুজ পাতা, ইসলামিক একাডেমী প্রকাশিত (১৯৬৭)

ক্ষুধিত সিংহাসন
নাট্যলেখ্য
সৃজনী সাহিত্য পত্রিকা, নেত্রকোণা প্রকাশিত (১৯৮৪)

হেমলক
নাটিকা
মাসিক মহুয়া, জেলা বোর্ড প্রকাশিত (১৯৭৭)
কবিতা
খেয়ালের ঝুলি
কবিতা সংকলন

দূর্ঘটনা
কিশোর কবিতা সংকলন

উটকোর জিভ
কিশোর কবিতা সংকলন

মানুষ
১২টি সনেটের সংকলন

গোবদা সাধুর কোর্তা
৩৮টি কিশোর কবিতা সংকলন
ছড়া
ওলোট পালট
ছড়া সংকলন

আগডুম বাগডুম
ছড়া সংকলন (১৩৯৭)
গান
গান
২৫টি গানের সংকলন

গানের খাতা
৪০টি গানের সংকলন
অন্যান্য
নেংটির সংসার
রস রচনা সংকলন
নেংটির সংসার
সদা সত্য কথা বলিব
মীরজাফর
বিড়ালের ডাক
গরুর শিং

সবুজ ঘাসের দেশে
টি.ভি. কাহিনী চিত্র

লেখার খাতা
বিবিধ বিষয়ের সংকলন

ফার্সী - বাংলা অভিধান
অসম্পূর্ণ

প্রাপ্ত সংবর্ধণা

নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ (১৯৫৬)
ময়মনসিংহ প্রেস ক্লাব (১৯৭৮)
ময়মনসিংহ সাহিত্য সংসদ (১৯৮৯)
মুক্ত বাতায়ন পাঠচক্র, ময়মনসিংহ (১৯৯০)
উদীচী শিল্পী গোষ্ঠী, ময়মনসিংহ (১৯৯১)

প্রাপ্ত পুরস্কার

১৯৫০ কুমারদী মাদ্রাসা সাহিত্য পুরস্কার

ঢাকায় আয়োজিত রচনা প্রতিযোগিতায় স্বর্ণপদক
পূর্ব পাকিস্তানের মাদ্রাসা ছাত্রদের মাঝে প্রথম হয়ে

১৯৫৪ এম.এ. কামিল পরীক্ষায় স্বর্ণপদক

১৯৮৭ আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার

১৯৯০ অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার

২০১৭ স্বাধীনতা পদক, সাহিত্য (মরণোত্তর)

বিদেশ ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে ভারত ও পাকিস্তানে শিক্ষা সফর (১৯৫৭)

নিখিল ভারত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সমূহের ফেডারেশনের আমন্ত্রণে
বাকবিশিস প্রতিনিধি দলের দলপতি হিসেবে বোম্বাই সম্মেলনে যোগদান (১৯৮৭)

ছদ্মনাম

শ্রী গোল
আবুল ফালাহ
মুসাফির
বেদুইন
অনিকেত
বিনায়ক
সূত্রধার
নিধিরাম সর্দার